একটি সরল দোলকের দোলনকাল T ;দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরিবর্তিত দোলনকাল কত হবে?

A √2T

B 2T

C T/2

D T/√2

Solution

Correct Answer: Option A

আমরা জানি, সরল দোলকের দোলনকালের সমীকরণ: T = 2π√(L/g)
যেহেতু একই স্থানে অভিকর্ষজ ত্বরণ (g) ধ্রুবক, তাই দোলনকাল (T) তার কার্যকরী দৈর্ঘ্যের (L) বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ, T ∝ √L
শর্তমতে, পরিবর্তিত দৈর্ঘ্য, L' = 2L
তাহলে পরিবর্তিত দোলনকাল, T' = 2π√(L'/g)
⇒ T' = 2π√(2L/g)
⇒ T' = √2 × 2π√(L/g)
T' = √2T
সুতরাং, দৈর্ঘ্য দ্বিগুণ হলে দোলনকাল √2T হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions