একজন শিশু শিশুপার্কের একটি দোলনায় বসে দোল খাচ্ছে ।হঠাৎ তার মাকে দেখে সে দাঁড়িয়ে গেল।দোলনটির গতি প্রকৃতি কেমন হবে?

A ধীরে চলবে

B দ্রুত চলবে

C থেমে যাবে

D প্রথমে দ্রুত এবং পরে ধীরে চলবে

Solution

Correct Answer: Option B

আমরা জানি, দোলকের দোলনকালের সমীকরণ: T = 2π√(L/g)
যেখানে, L = দোলকের কার্যকরী দৈর্ঘ্য এবং g = অভিকর্ষজ ত্বরণ।
শিশু দোলনায় বসে থাকা অবস্থায় দোলকের কার্যকরী দৈর্ঘ্য (ভারকেন্দ্র থেকে ঝোলন বিন্দুর দূরত্ব) যা থাকে, শিশুটি উঠে দাঁড়ালে তার ভারকেন্দ্র উপরের দিকে উঠে যায়
এর ফলে দোলকের কার্যকরী দৈর্ঘ্য (L) হ্রাস পায়
যেহেতু দোলনকাল T, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক (T ∝ √L), তাই L হ্রাস পেলে দোলনকাল (T) কমে যাবে।
দোলনকাল কমে যাওয়ার অর্থ হলো একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে কম সময় লাগবে। অর্থাৎ, স্পন্দন দ্রুত হবে এবং দোলনাটি দ্রুত চলবে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions