যদি 60 kg ওজনের একজন লোক 4m দৈর্ঘ্যের একটি দোলনায় বসে 3m বিস্তারে দুলতে থাকে তাহলে লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত হবে?

A 660 J

B 680 J

C 700 J

D 720 J

Solution

Correct Answer: Option A

এখানে দেওয়া আছে,
ভর, m = 60 kg
কার্যকর দৈর্ঘ্য, L = 4 m
বিস্তার, a = 3 m
অভিকর্ষজ ত্বরণ, g ≈ 9.8 m/s²

আমরা জানি, দোলকের কৌণিক কম্পাঙ্ক, ω = √(g/L)
সুতরাং, ω2 = g/L = 9.8 / 4 = 2.45 s-2

সর্বোচ্চ গতিশক্তি, Emax = (1/2)mω2a2
= (1/2) × 60 × 2.45 × 32
= 30 × 2.45 × 9
= 661.5 J ≈ 660 J (প্রায়)

সুতরাং, লোকটির সর্বোচ্চ গতিশক্তি হবে প্রায় 660 J

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions