একজন বালিকা একটি দোলনায় বসে দোল খাচ্ছে।বালিকাটি ওঠে দাঁড়ালে দোলনকালের কী পরিবর্তন হবে?

A বালিকাটির উচ্চতার ওপর নির্ভর করে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে

B বৃদ্ধি পাবে

C অপরিবর্তিত থাকবে

D হ্রাস পাবে

Solution

Correct Answer: Option D

আমরা জানি, সরল দোলকের দোলনকাল, T = 2π√(L/g)
যেখানে L হলো কার্যকর দৈর্ঘ্য (ঝুলন বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব)।

• বালিকাটি দোলনায় বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ালে তার ভরকেন্দ্র (Center of gravity) উপরের দিকে উঠে যায়
• এর ফলে দোলকটির ঝুলন বিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব বা কার্যকর দৈর্ঘ্য (L) হ্রাস পায়
• যেহেতু দোলনকাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক (T ∝ √L), তাই কার্যকর দৈর্ঘ্য কমে গেলে দোলনকালও হ্রাস পাবে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions