Solution
Correct Answer: Option B
আমরা জানি, সরল দোলকের দোলনকাল, T = 2π√(L/g)
অর্থাৎ, দোলনকাল (T) অভিকর্ষজ ত্বরণের (g) বর্গমূলের ব্যস্তানুপাতিক (T ∝ 1/√g)।
পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ g এর মান কমে যায়।
ফলে দোলকটির দোলনকাল T বৃদ্ধি পায়। দোলনকাল বেড়ে যাওয়ার অর্থ হলো ঘড়ির দোলন ধীর হয়ে যাওয়া, অর্থাৎ ঘড়িটি সময় হারাবে।