শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙ্গে যায়?

A স্বরকম্প

B মুক্তকম্পন

C পরবশ কম্পন

D তীব্রতা

Solution

Correct Answer: Option C

ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার প্রধান কারণ হলো পরবশ কম্পন (Forced vibration)।

যখন কোনো বস্তুর ওপর বাহ্যিক পর্যাবৃত্ত বল (যেমন- ভূকম্পন) ক্রিয়া করে, তখন বস্তুটি ওই বলের কম্পাঙ্কে কাঁপতে থাকে, একেই পরবশ কম্পন বলে। ভূমিকম্পের সৃষ্ট কম্পাঙ্ক যখন স্থাপনার নিজস্ব কম্পাঙ্কের কাছাকাছি বা সমান হয়ে যায়, তখন এই পরবশ কম্পনের প্রশস্ততা চরম আকার ধারণ করে। এই অতিরিক্ত প্রশস্ততা এবং কাঠামোর ওপর সৃষ্ট অতিরিক্ত চাপের কারণে স্থাপনার স্থিতিশীলতা নষ্ট হয় এবং ঘরবাড়ি ভেঙ্গে পড়ে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions