30°C তাপমাত্রায় একটি গ্যাসকে স্থিরচাপে উত্তপ্ত করে আয়তন তিনগুণ করা হলো।গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত?

A 90°C

B 300°C

C 436°C

D 636°C

Solution

Correct Answer: Option D

চার্লসের সূত্রানুসারে, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ, V&sub1;/T&sub1; = V&sub2;/T&sub2;
এখানে,
প্রাথমিক তাপমাত্রা, T&sub1; = 30°C = (30 + 273) K = 303 K
ধরি, প্রাথমিক আয়তন = V&sub1;
চূড়ান্ত আয়তন, V&sub2; = 3V&sub1; (যেহেতু আয়তন তিনগুণ করা হয়েছে)
সূত্র হতে পাই,
T&sub2; = (V&sub2; × T&sub1;) / V&sub1;
T&sub2; = (3V&sub1; × 303) / V&sub1;
T&sub2; = 909 K
সেলসিয়াস স্কেলে চূড়ান্ত তাপমাত্রা = (909 - 273)°C = 636°C
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-৮৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-৮২ ও পরীক্ষা-৮৩ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক
জাতিসংঘ ও জাতিসংঘের অঙ্গ সংস্থা: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, জাতিসংঘ সচিবালয় এবং অছি পরিষদ। জাতিসংঘ শান্তি রক্ষি বাহিনী, ICC, MDGS, SDGs জাতিসংঘ ও নারী: UN Women, UNIFEM, CEDAW, নারী সম্মেলন।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১৬
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি ও উদ্দেশ্য
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions