আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না,কারণ মেঘ একটি-
A তাপবাহী পদার্থ
B তাপরোধী পদার্থ
C তাপশোষণকারী পদার্থ
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
দিনের বেলা ভূপৃষ্ঠ সূর্য থেকে তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় এবং রাতে সেই তাপ বিকিরণ করে শীতল হয়। ভূপৃষ্ঠ শীতল হলে এর সংস্পর্শে থাকা বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়। কিন্তু আকাশ মেঘলা থাকলে মেঘ তাপরোধী (Thermal Insulator) হিসেবে কাজ করে। ফলে ভূপৃষ্ঠের বিকীর্ণ তাপ মহাশূন্যে ফিরে যেতে পারে না। এর কারণে ভূপৃষ্ঠ যথেষ্ট শীতল হতে পারে না বলে শিশিরও জমতে পারে না।