শুষ্ক ও সিক্ত বাল্বের মধ্যে তাপমাত্রার অধিক পার্থক্য নির্দেশ করে-
A উচ্চ আপেক্ষিক আর্দ্রতা
B নিম্ন আপেক্ষিক আর্দ্রতা
C উচ্চ শিশিরাঙ্ক
D নিম্ন শিশিরাঙ্ক
Solution
Correct Answer: Option B
শুষ্ক ও সিক্ত বাল্বের তাপমাত্রার পার্থক্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের ওপর নির্ভর করে।
• বাতাসে জলীয় বাষ্প কম থাকলে (অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা নিম্ন হলে) সিক্ত বাল্ব থেকে দ্রুত পানি বাষ্পীভূত হয়।
• বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ সিক্ত বাল্ব থেকে গৃহীত হয় বলে এর তাপমাত্রা শুষ্ক বাল্বের তুলনায় অনেক কমে যায়।
• এর ফলে দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য বৃদ্ধি পায়।