কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয়?
A তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র
B তাপগতিবিদ্যার ১ম সূত্র
C তাপগতিবিদ্যার ২য় সূত্র
D তাপগতিবিদ্যার ৩য় সূত্র
Solution
Correct Answer: Option C
- তাপগতিবিদ্যার ২য় সূত্র তাপ প্রবাহের দিকনির্দেশ ও কাজে রূপান্তরের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে, যা তাপীয় ইঞ্জিন (Heat engine) ও রেফ্রিজারেটর (Refrigerator)-এর মূলভিত্তি। - কেলভিন-প্ল্যাঙ্ক বিবৃতি (Kelvin-Planck statement): কোনো ইঞ্জিনই শোষিত তাপের ১০০% কাজে রূপান্তর করতে পারে না। অর্থাৎ, Heat engine-এর জন্য কমপক্ষে দুইটি ভিন্ন তাপমাত্রার আধার (উৎস ও গ্রাহক) প্রয়োজন। - ক্লসিয়াস বিবৃতি (Clausius statement): বাইরের কোনো কাজ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ যেতে পারে না, যা Refrigerator চালানোর মূলনীতি। - ০তম সূত্র তাপীয় সমতা এবং ১ম সূত্র কেবল শক্তির সংরক্ষণশীলতা বোঝায়, এগুলো ইঞ্জিনের সীমাবদ্ধতা বা তাপ প্রবাহের স্বতঃস্ফূর্ত দিক ব্যাখ্যা করতে পারে না।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৭
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা- ১০৫,১০৬,১০৮,১০৯,১১১,১১২,১১৪,১১৫ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।