কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়?

A দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না

B তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা

C বলরেখা ধনাত্মক পরিবাহকের পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে

D তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধান শেষ হয়

Solution

Correct Answer: Option C

তড়িৎ বলরেখার প্রধান ধর্মসমূহ:
• তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়
• বলরেখাগুলো ধনাত্মক পরিবাহকের পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হয় (ত্যাগ করে) এবং ঋণাত্মক পরিবাহকের পৃষ্ঠে লম্বভাবে প্রবেশ করে। তাই অপশনে দেওয়া 'ধনাত্মক পরিবাহকের পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে' তথ্যটি সম্পূর্ণ ভুল।
• তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা
• দুটি বলরেখা কখনও একে অপরকে ছেদ করে না, কারণ ছেদ করলে ছেদবিন্দুতে দুটি ভিন্ন দিক নির্দেশিত হতো, যা অসম্ভব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions