একটি গাউসীয় তল দ্বারা একটি তড়িৎ দ্বিমেরু আবদ্ধ থাকলে তলটির মধ্যদিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স φE হবে?
A অসীম
B ধনাত্মক
C শূন্য
D ঋণাত্মক
Solution
Correct Answer: Option C
একটি তড়িৎ দ্বিমেরু (Electric Dipole) ক্ষুদ্র ব্যবধানে অবস্থিত সমপরিমাণ ধনাত্মক (+q) এবং ঋণাত্মক (-q) আধান নিয়ে গঠিত হয়। ফলে গাউসীয় তল দ্বারা আবদ্ধ দ্বিমেরুটির মোট আধান: Q = +q + (-q) = 0 গাউসের সূত্রানুসারে, কোনো আবদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স (ΦE) তলের ভেতরের মোট আধানের সমানুপাতিক (ΦE = Q/ε0)। যেহেতু দ্বিমেরুর ক্ষেত্রে আবদ্ধ মোট আধান শূন্য (0), তাই তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সও শূন্য হবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৭
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা- ১০৫,১০৬,১০৮,১০৯,১১১,১১২,১১৪,১১৫ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।