বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত ক্যাপাসিটরের সমমানের একটি ক্যাপাসিটর সমান্তরালে যোগ করলে বৈদ্যুতিক পাখার ক্যাপাসিটরের মান?
A সমান থাকবে
B বেড়ে যাবে
C কমে যাবে
D কোনটিই হবে না
Solution
Correct Answer: Option B
সমান্তরাল সমবায়ে (Parallel combination) ক্যাপাসিটর যুক্ত করা হলে তাদের তুল্য ধারকত্ব বা ক্যাপাসিট্যান্সের মান বৃদ্ধি পায়।
- সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্রটি হলো: Cp = C1 + C2 + ... + Cn
- তাই বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত ক্যাপাসিটরের সাথে সমমানের আরেকটি ক্যাপাসিটর সমান্তরালে যোগ করা হলে মোট ক্যাপাসিট্যান্সের মান বেড়ে যাবে (মান দ্বিগুণ হয়ে যাবে)।