4μF এর 4 টি ধারক সিরিজে সংযোগ করা হলো।তাদের সমতুল্য ধারকত্ব কত?

A 1 μF

B 2 μF

C 4 μF

D 16 μF

Solution

Correct Answer: Option A

আমরা জানি, একাধিক ধারক সিরিজে (Series) যুক্ত থাকলে সমতুল্য ধারকত্বের (Cs) সূত্রটি হলো,
1/Cs = 1/C1 + 1/C2 + 1/C3 + 1/C4

এখানে প্রতিটি ধারকের মান সমান, অর্থাৎ C = 4 μF।
মান বসিয়ে পাই,
1/Cs = 1/4 + 1/4 + 1/4 + 1/4
বা, 1/Cs = 4/4
বা, 1/Cs = 1
Cs = 1 μF

শর্টকাট টেকনিক: যদি একই মানের n সংখ্যক ধারক সিরিজে যুক্ত থাকে, তবে সমতুল্য ধারকত্ব Cs = C / n
এখানে, 4 μF এর 4টি ধারক, তাই Cs = 4 / 4 = 1 μF।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions