দুইটি কোষের শ্রেণি সমবায়ের ক্ষেত্রে প্রবাহমাত্রার সূত্র কোনটি?

A Is=2E/(2r+R)

B Is=2E/(r+2R)

C Ip=2E/(2r+R)

D Ip=2E/(r+2R)

Solution

Correct Answer: Option A

- n সংখ্যক অভিন্ন কোষকে শ্রেণি সমবায়ে (Series combination) যুক্ত করা হলে, বর্তনীর মোট তড়িচ্চালক শক্তি হয় nE
- প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ r হলে, মোট অভ্যন্তরীণ রোধ হয় nr
- বর্তনীর বহিঃস্থ রোধ R হলে, বর্তনীর মোট রোধ দাঁড়ায় (nr + R)
- ওহমের সূত্রানুসারে, তড়িৎ প্রবাহ = মোট তড়িচ্চালক শক্তি / মোট রোধ।
- অতএব, শ্রেণি সমবায়ে তড়িৎ প্রবাহের সাধারণ সূত্রটি হলো: Is = nE / (nr + R)

প্রশ্নে দুইটি কোষের কথা বলা হয়েছে, অর্থাৎ n = 2
মান বসিয়ে পাই, Is = 2E / (2r + R)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions