তড়িৎ প্রবাহের সময় পরিবাহীর মধ্য দিয়ে?

A প্রোটন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গমন করে

B প্রোটন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গমন করে

C ইলেকট্রন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গমন করে

D ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গমন করে

Solution

Correct Answer: Option D

তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ। প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে দৃঢ়ভাবে অবস্থান করে, কিন্তু ধাতুর শেষ কক্ষপথের ইলেকট্রন সামান্য বিভব পার্থক্য (Voltage) পেলেই মুক্ত হয়ে প্রবাহিত হয়।
ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত হওয়ায় এটি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গমন করে। তবে ইলেকট্রন আবিষ্কারের পূর্বে মানুষের ধারণা ছিল ধনাত্মক আধানের প্রবাহই তড়িৎ প্রবাহ। তাই প্রচলিত নিয়ম (Conventional current) অনুযায়ী, তড়িৎ প্রবাহের দিক ধরা হয় ইলেকট্রন প্রবাহের ঠিক বিপরীত দিকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions