Solution
Correct Answer: Option A
- সাধারণত তড়িৎ প্রবাহ চলাকালে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য বা টার্মিনাল ভোল্টেজ (V) এর তড়িচ্চালক শক্তির (E) চেয়ে কম হয়।
- সূত্রানুসারে, V = E - Ir, (যেখানে I = তড়িৎ প্রবাহ এবং r = অভ্যন্তরীণ রোধ। এখানে Ir হলো নষ্ট ভোল্ট বা Lost Volt)।
- কিন্তু যখন বহিস্থ বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না (Open circuit), তখন I = 0 হয়।
- ফলে, V = E - (0 × r) ⇒ V = E হয়।
- অর্থাৎ, তড়িৎ প্রবাহ না থাকলে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িচ্চালক শক্তি পরস্পর সমান (E=V) হয়।