একই দৈর্ঘ্যের দুটি তারের একটি বর্গাকার এবং অন্যটিকে বৃত্তাকার বাঁকানো হলো।ওদের মধ্যে একই প্রবাহমাত্রা পাঠানো হলে এদের চৌম্বক ভ্রামকের অনুপাত কত?

A 2:π

B π:2

C π:4

D 8:4

Solution

Correct Answer: Option C

ধরি, তারের মোট দৈর্ঘ্য = L এবং প্রবাহমাত্রা = I
বর্গাকার কুণ্ডলীর ক্ষেত্রে:
পরিসীমা = L, বা এক বাহুর দৈর্ঘ্য, a = L/4
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, A1 = a2 = L2/16
চৌম্বক ভ্রামক, M1 = I × A1 = I × L2/16

বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে:
পরিধি, 2πr = L, বা ব্যাসার্ধ, r = L / (2π)
বৃত্তের ক্ষেত্রফল, A2 = πr2 = π × (L2 / 4π2) = L2 / 4π
চৌম্বক ভ্রামক, M2 = I × A2 = I × L2 / 4π

চৌম্বক ভ্রামকের অনুপাত:
M1 : M2 = (I × L2/16) : (I × L2 / 4π)
বা, M1 : M2 = (1/16) : (1/4π) = 4π : 16
∴ M1 : M2 = π : 4

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions