q পরিমাণ আধান একটি চৌম্বকক্ষেত্র B এর সাথে সমান্তরালে V বেগে গতিশীল।উক্ত স্থানে একটি তড়িৎক্ষেত্র E থাকলে আধানের ওপর ক্রিয়াশীল বল কত হবে?

A q(E+V×B)

B q(E×B)

C qE

D q(E+V.B)

Solution

Correct Answer: Option C

লরেঞ্জ বলের সূত্রানুসারে, কোনো স্থানে তড়িৎক্ষেত্র E এবং চৌম্বকক্ষেত্র B একসাথে ক্রিয়াশীল থাকলে q আধানের ওপর মোট ক্রিয়াশীল বল, F = qE + q(V × B)
যেহেতু আধানটি চৌম্বকক্ষেত্রের সমান্তরালে গতিশীল, তাই বেগ V এবং চৌম্বকক্ষেত্র B এর মধ্যবর্তী কোণ, θ = 0°।
অতএব, চৌম্বক বল = qVB sin(0°) = 0
সুতরাং, আধানের ওপর ক্রিয়াশীল মোট বল, F = qE

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions