Solution
Correct Answer: Option A
যেকোনো স্থানে পৃথিবীর চৌম্বকক্ষেত্রকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য তিনটি রাশির প্রয়োজন হয়। এদেরকে ভূ-চৌম্বকীয় উপাদান বলা হয়। ভূ-চুম্বকত্বের মৌলিক উপাদান ৩টি।
এগুলো হলো:
১. বিচ্যুতি (Declination): কোনো স্থানের ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণ।
২. বিনতি (Dip বা Inclination): পৃথিবীর চৌম্বকক্ষেত্র অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে।
৩. অনুভূমিক উপাংশ (Horizontal Component): পৃথিবীর মোট চৌম্বকক্ষেত্রের অনুভূমিক বরাবর উপাংশ।