Solution
Correct Answer: Option B
যেসব পদার্থ শক্তিশালী চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হয়, তাদেরকে ডায়াচৌম্বক পদার্থ (Diamagnetic material) বলে। বিসমাথ (Bismuth) একটি ডায়াচৌম্বক পদার্থ, তাই এটি চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হয়।
কয়েকটি উল্লেখযোগ্য চৌম্বক পদার্থ:
• ডায়াচৌম্বক পদার্থ (বিকর্ষিত হয়): বিসমাথ, তামা, সোনা, রূপা, দস্তা, পানি, পারদ ইত্যাদি।
• প্যারাচৌম্বক পদার্থ (সামান্য আকৃষ্ট হয়): অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, সোডিয়াম, অক্সিজেন ইত্যাদি।
• ফেরোচৌম্বক পদার্থ (প্রবলভাবে আকৃষ্ট হয়): লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।