যেসব পদার্থ চৌম্বকক্ষেত্রে রাখলে চৌম্বকক্ষেত্রের বিপরীত দিকে দূর্বল চৌম্বকত্ব লাভ করে তাদের কী বলে?

A প্যারাচৌম্বক

B ডায়াচৌম্বক

C ফেরোচৌম্বক

D ফেরিচৌম্বক

Solution

Correct Answer: Option B

ডায়াচৌম্বক (Diamagnetic) পদার্থ: এদের শক্তিশালী চৌম্বকক্ষেত্রে স্থাপন করলে অল্প চুম্বকত্ব আবিষ্ট হয় কিন্তু চুম্বকায়ন মাত্রার দিক প্রযুক্ত চৌম্বকক্ষেত্রের বিপরীত দিকে হয়।
প্যারাচৌম্বক (Paramagnetic) পদার্থ: এদের শক্তিশালী চৌম্বকক্ষেত্রে স্থাপন করলে অল্প চুম্বকত্ব আবিষ্ট হয় এবং চুম্বকায়ন মাত্রার দিক প্রযুক্ত চৌম্বকক্ষেত্রের দিকে হয়।
ফেরোচৌম্বক (Ferromagnetic) পদার্থ: এদের চৌম্বকক্ষেত্রে স্থাপন করলে প্রযুক্ত চৌম্বকক্ষেত্রের দিকে তীব্রভাবে চুম্বকত্ব লাভ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions