কোনো কুন্ডলীতে 0.5 As⁻¹ হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন করলে 2V তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়। কুন্ডলীটির স্বকীয় আবেশ গুণাঙ্ক কত?

A 0.25H

B 1H

C 4H

D 10H

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, di/dt = 0.5 As⁻¹
আবিষ্ট তড়িচ্চালক শক্তি, ε = 2V
আমরা জানি, স্বকীয় আবেশ গুণাঙ্ক, L = ε / (di/dt)
∴ L = 2 / 0.5 = 4H

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions