Solution
Correct Answer: Option A
Step-up (উচ্চধাপী) ট্রান্সফরমার: যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে, তাকে Step-up ট্রান্সফরমার বলে।
বৈশিষ্ট্যসমূহ:
• গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা মুখ্য কুণ্ডলীর চেয়ে বেশি হয় (ns > np)।
• গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর চেয়ে বেশি হয় (Es > Ep)।
• গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ মুখ্য কুণ্ডলীর চেয়ে কম হয় (Is < Ip)।
সুতরাং, প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক সম্পর্কটি হলো ns > np।