শার্লক হোমস তার ঘটনাস্থল পরীক্ষার জন্য যে লেন্সটি ব্যবহার করতেন তার ফোকাস দূরত্ব 12.5 cm।তিনি একটি ক্লু খুঁজতে একটি নির্দিষ্ট দূরত্বে লেন্সটি রাখলেন এবং সুস্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে বিবর্ধিত বিম্ব পেলেন।তিনি যন্ত্রটির সাহায্যে কতগুণ বিবর্ধন পেলেন?
Solution
Correct Answer: Option D
- Simple microscope বা সরল অণুবীক্ষণ যন্ত্রে প্রতিবিম্ব যদি সুস্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে (D = 25 cm) গঠিত হয়, তবে বিবর্ধনের সূত্র: M = 1 + (D / f)
- এখানে, ফোকাস দূরত্ব f = 12.5 cm
- সূত্র অনুযায়ী: M = 1 + (25 / 12.5) = 1 + 2 = 3
- সুতরাং, যন্ত্রটির সাহায্যে 3 গুণ বিবর্ধন পাওয়া যায়।