কোন অঞ্চলে বস্তু স্থাপন করা হলে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়?
A ফোকাস তলে
B ফোকাস থেকে মেরুর মাঝে
C বক্রতার থেকে ফোকাসের মধ্যে
D অসীম থেকে বক্রতার কেন্দ্রের মাঝে
Solution
Correct Answer: Option B
- অবতল দর্পণে অবাস্তব (virtual), সোজা ও বিবর্ধিত প্রতিবিম্ব কেবল তখনই সৃষ্টি হয় যখন বস্তুটি ফোকাস (F) ও মেরু (P)-এর মাঝে স্থাপন করা হয়। - কারণ এই অবস্থায় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিগুলো অপসারী (diverging) হয় এবং এদেরকে পিছনের দিকে বর্ধিত করলে দর্পণের পিছনে মিলিত হয়ে অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। - অন্যান্য অবস্থানের ক্ষেত্রে: • ফোকাস (F)-এ: প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। • বক্রতার কেন্দ্র (C) ও ফোকাস (F)-এর মাঝে: প্রতিবিম্ব বাস্তব, উল্টো ও বড় হয়। • অসীম থেকে C-এর মাঝে: প্রতিবিম্ব বাস্তব, উল্টো ও ছোট হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৭
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা- ১০৫,১০৬,১০৮,১০৯,১১১,১১২,১১৪,১১৫ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।