প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র কোনটি?
A নিউটনের দূরবীক্ষণ যন্ত্র
B হারসেলের দূরবীক্ষণ যন্ত্র
C ভূ-দূরবীক্ষণ যন্ত্র
D গ্রেগরীর দূরবীক্ষণ যন্ত্র
Solution
Correct Answer: Option C
প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রে (Refracting Telescope) প্রতিবিম্ব গঠনের জন্য লেন্স ব্যবহার করে আলোর প্রতিসরণ ঘটানো হয়।
- ভূ-দূরবীক্ষণ যন্ত্র (Terrestrial telescope) মূলত লেন্স দিয়ে তৈরি (Objective lens, Eyepiece এবং সোজা প্রতিবিম্ব দেখার জন্য Erecting lens), তাই এটি একটি প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র।
- অন্যদিকে Newton, Herschel, এবং Gregorian দূরবীক্ষণ যন্ত্রগুলোতে আলো প্রতিফলনের জন্য দর্পণ বা আয়না (mirror) ব্যবহৃত হয়। তাই এগুলো হলো প্রতিফলন (reflecting) দূরবীক্ষণ যন্ত্র।