ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় ব্যতিচার পট্টির কৌণিক বেধ কোন রাশির ওপরে নির্ভর করে না?
A তরঙ্গদৈর্ঘ্য ,λ
B ছিদ্র দুটির দূরত্ব ,d
C ছিদ্র এবং পর্দার দূরত্ব ,D
D λ/d অনুপাত
Solution
Correct Answer: Option C
- ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় কৌণিক পট্টি-বেধ (Angular fringe width) θ হলো পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার পট্টির কৌণিক বিচ্ছেদ। - রৈখিক পট্টি-বেধ (Linear fringe width), β = λD/d - অতএব, কৌণিক পট্টি-বেধ θ = β/D = (λD/d)/D = λ/d - সমীকরণটি থেকে দেখা যায় যে, θ-এর মান তরঙ্গদৈর্ঘ্য (λ) এবং ছিদ্র দুটির দূরত্ব (d)-এর ওপর নির্ভরশীল। - এখানে θ ছিদ্র এবং পর্দার দূরত্ব (D)-এর ওপর নির্ভর করে না।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৭
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা- ১০৫,১০৬,১০৮,১০৯,১১১,১১২,১১৪,১১৫ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।