সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুতে আলোক তীব্রতা বৃদ্ধি পায় আবার কোনো বিন্দুতে তীব্রতা হ্রাস পায়।একে কী বলে?
A অপবর্তন
B সমবর্তন
C ব্যতিচার
D বিচ্ছুরণ
Solution
Correct Answer: Option C
ব্যতিচার (Interference) হলো দুটি সুসঙ্গত (Coherent) আলোক তরঙ্গের উপরি পাতনের (Superposition) ফলে আলোর তীব্রতার পরিবর্তন। - তরঙ্গগুলো সমদশায় মিলিত হলে গঠনমূলক ব্যতিচার ঘটে, ফলে তীব্রতা বৃদ্ধি পায় (উজ্জ্বল বিন্দু)। - বিপরীত দশায় মিলিত হলে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে, ফলে তীব্রতা হ্রাস পায় বা শূন্য হয় (অন্ধকার বিন্দু)। - অন্যান্য বিকল্পের ধারণা: - অপবর্তন (Diffraction): মাধ্যম বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলোর বেঁকে যাওয়া। - সমবর্তন (Polarization): আলোক তরঙ্গকে একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করা। - বিচ্ছুরণ (Dispersion): বহুবর্ণী আলো বিভিন্ন রঙে বিভক্ত হওয়া।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৭
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা- ১০৫,১০৬,১০৮,১০৯,১১১,১১২,১১৪,১১৫ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।