দুটি সোজা ও সমান্তরাল চির পরস্পর হতে a দূরে অবস্থিত।একটি একবর্ণী আলো দ্বারা এদের আলোকিত করায় চির হতে D দূরে অবস্থিত পর্দায় ডোরা সৃষ্টি হলো।প্রতিটি ডোরার প্রস্থ x।পরবর্তীতে a ও D উভয়টিকে দ্বিগুণ করা হলো।নতুন ডোরার প্রস্থ হবে-
Solution
Correct Answer: Option B
- মূল সূত্র: ডোরার প্রস্থ x = λD/a
- এখানে λ = তরঙ্গদৈর্ঘ্য (স্থির), D = পর্দার দূরত্ব এবং a = চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব।
- শর্তানুযায়ী পরিবর্তন: a-কে 2a এবং D-কে 2D করা হলো।
- নতুন ডোরা প্রস্থ: x' = λ(2D) / (2a) = λD/a = x
- উপসংহার: D এবং a উভয়ই দ্বিগুণ করায় তাদের অনুপাত অপরিবর্তিত থাকে, ফলে ডোরার প্রস্থ অপরিবর্তিত (x) থাকবে।