তেজস্ক্রিয় কণা বা রশ্মিগুলোর ভেদন ক্ষমতা বিবেচনায় নিচের কোনটি সঠিক?
A γ-রশ্মি>β-কণা>α-কণা
B α-রশ্মি>β-কণা>γ-কণা
C γ-রশ্মি>α-কণা>β-কণা
D β-রশ্মি>α-কণা>γ-কণা
Solution
Correct Answer: Option A
তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা (Penetrating power) প্রধানত কণার ভর এবং চার্জের উপর নির্ভর করে। ভর ও চার্জ যত কম হয়, ভেদন ক্ষমতা তত বেশি হয়।
• গামা (γ) রশ্মি: এর কোনো ভর ও চার্জ নেই, তাই এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। • বিটা (β) রশ্মি: এর ভর অতি নগণ্য এবং চার্জ ঋণাত্মক। এর ভেদন ক্ষমতা গামা রশ্মির চেয়ে কম কিন্তু আলফা রশ্মির চেয়ে বেশি। • আলফা (α) রশ্মি: এটি ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। এর ভর ও চার্জ সবচেয়ে বেশি হওয়ায় এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম।
সুতরাং, বেশি থেকে কম ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি হলো: γ-রশ্মি > β-কণা > α-কণা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৭
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা- ১০৫,১০৬,১০৮,১০৯,১১১,১১২,১১৪,১১৫ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।