Solution
Correct Answer: Option B
বিজ্ঞানী রাদারফোর্ড ও সডি-এর তেজস্ক্রিয় ক্ষয় সূত্র অনুযায়ী, যেকোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক।
গাণিতিকভাবে সূত্রটিকে প্রকাশ করা হয়: N = N₀e-λt
যেখানে,
• N₀ = শুরুতে উপস্থিত আদি পরমাণুর সংখ্যা
• N = t সময় পর অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা
• λ = তেজস্ক্রিয় অবক্ষয় ধ্রুবক (Decay constant)
• t = অতিক্রান্ত সময়