নিউক্লীয় চুল্লিতে ক্যাডমিয়াম দন্ড ব্যবহার করা হয়-
A নিউট্রনের গতি স্থির রাখার জন্য
B নিউট্রনের গতি ত্বরান্বিত করার জন্য
C কিছু নিউট্রন শোষণের জন্য
D সব নিউট্রন শোষণের জন্য
Solution
Correct Answer: Option C
• পারমাণবিক বা নিউক্লিয়ার চুল্লিতে ক্যাডমিয়াম বা বোরন দণ্ড মূলত নিয়ন্ত্রণ দণ্ড (Control Rod) হিসেবে ব্যবহৃত হয়।
• ক্যাডমিয়ামের নিউট্রন শোষণ করার ক্ষমতা অত্যন্ত প্রবল, তাই এটি কিছু অতিরিক্ত নিউট্রন শোষণ করে চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
• নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় অতিরিক্ত নিউট্রন তৈরি হলে বিস্ফোরণের ঝুঁকি থাকে; ক্যাডমিয়াম দণ্ড চুল্লিতে প্রয়োজনমতো প্রবেশ করিয়ে সেই নিউট্রন সংখ্যা কমিয়ে আনা হয়।
• সব নিউট্রন শোষণ করলে চুল্লির বিক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, তাই বিক্রিয়াটি স্থিতিশীল ও চলমান রাখতে এটি কিছু নিউট্রন শোষণ করে।