যে সমস্ত পরমাণুর ভরসংখ্যা বা পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন,তাদেরকে বলে-
A আইসোমার
B আইসোবার
C আইসোটোন
D আইসোটোপ
Solution
Correct Answer: Option B
যেসব পরমাণুর ভরসংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার (Isobar) বলা হয়।
অন্যান্য পদগুলোর সংজ্ঞা:
• আইসোটোপ: প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন।
• আইসোটোন: নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন।
• আইসোমার: পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা উভয়ই সমান, কিন্তু অভ্যন্তরীণ শক্তি বা গঠন ভিন্ন।