C-B সংযোগ ব্যবস্থায় ΔIc/ΔIe = 0.98 হলে ঐ ট্রানজিস্টরের CE সংযোগ ব্যবস্থায় প্রবাহমাত্রা বিবর্ধন কত?

A 49

B 4.9

C 98

D 9.8

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে, C-B (Common-Base) সংযোগ ব্যবস্থায় কারেন্ট গেইন, α = ΔIc / ΔIe = 0.98

বের করতে হবে, CE (Common-Emitter) সংযোগ ব্যবস্থায় প্রবাহমাত্রা বিবর্ধন (Current gain), β = ?

আমরা জানি, α এবং β এর মধ্যকার সম্পর্ক হলো:
β = α / (1 - α)

মান বসিয়ে পাই,
β = 0.98 / (1 - 0.98)
বা, β = 0.98 / 0.02
β = 49

সুতরাং, প্রবাহমাত্রা বিবর্ধন 49

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions