ট্রানজিস্টরে নিঃসারক প্রবাহ-
A সংগ্রাহক প্রবাহের চেয়ে সামান্য বেশী
B সংগ্রাহক প্রবাহের চেয়ে সামান্য কম
C সংগ্রাহক প্রবাহের সমান
D ভূমি প্রবাহের সমান
Solution
Correct Answer: Option A
ট্রানজিস্টরের প্রবাহ সমীকরণ অনুযায়ী, নিঃসারক প্রবাহ ($I_E$) = ভূমি প্রবাহ ($I_B$) + সংগ্রাহক প্রবাহ ($I_C$)।
যেহেতু ভূমি বা পীঠ খুব পাতলা থাকে, তাই ভূমি প্রবাহ ($I_B$)-এর মান অত্যন্ত নগণ্য (১-৫%) হয়। এ কারণে নিঃসারক প্রবাহ ($I_E$) সর্বদা সংগ্রাহক প্রবাহ ($I_C$)-এর চেয়ে সামান্য বেশি হয়।
অতিরিক্ত তথ্য: ১৯৪৮ সালে উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন ট্রানজিস্টর আবিষ্কার করেন। দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে এটি তৈরি করা হয়, যা মূলত বিবর্ধক বা অ্যামপ্লিফায়ার এবং সুইচ হিসেবে ব্যবহৃত হয়।