নিচের কোনটি মৌলিক গেট নয়?

A OR

B AND

C NAND

D NOT

Solution

Correct Answer: Option C

লজিক্যাল অপারেশনের ওপর ভিত্তি করে লজিক গেইটগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ১. মৌলিক লজিক গেইট এবং ২. যৌগিক লজিক গেইট।
বুলিয়ান অ্যালজেবরায় তিনটি মৌলিক অপারেশন রয়েছে- যোগ, গুণ ও পূরক। এই তিনটি অপারেশনের জন্য ব্যবহৃত গেইটগুলোই মৌলিক লজিক গেইট।

মৌলিক লজিক গেইট ৩টি:
১. OR Gate (যৌক্তিক যোগ)
২. AND Gate (যৌক্তিক গুণ)
৩. NOT Gate (যৌক্তিক পূরক)

অন্যদিকে, একাধিক মৌলিক গেইটের সমন্বয়ে তৈরি গেইটকে যৌগিক গেইট বলে।
যৌগিক লজিক গেইটগুলো হলো:
১. সর্বজনীন গেইট (Universal Gate): NAND এবং NOR
২. বিশেষ গেইট (Special Gate): XOR এবং XNOR

যেহেতু NAND গেইটটি AND এবং NOT গেইটের সমন্বয়ে গঠিত একটি সর্বজনীন গেইট, তাই এটি কোনো মৌলিক লজিক গেইট নয়। অন্যদিকে AND, OR এবং NOT হলো মৌলিক গেইট।

শর্টকাট মনে রাখার উপায়:
মৌলিক গেইট মাত্র ৩টি: AND, OR, NOT। এই তিনটি নামের বাইরে থাকা অন্যান্য গেইটগুলো (যেমন: NAND, NOR, XOR, XNOR) মৌলিক লজিক গেইট নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions