নক্ষত্রের মধ্যবর্তী স্থানে পদার্থ কোন অবস্থায় থাকে?
A গ্যাসীয়
B প্লাজমা
C তরল
D কঠিন
Solution
Correct Answer: Option B
- নক্ষত্রের মধ্যবর্তী স্থানে বা আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে (Interstellar medium) এবং নক্ষত্রের ভেতরে পদার্থ মূলত প্লাজমা (Plasma) অবস্থায় থাকে। - পদার্থের প্রধান ৩টি অবস্থা (কঠিন, তরল ও বায়বীয়) ছাড়াও আরেকটি অবস্থা রয়েছে, যার নাম প্লাজমা। - অতি উচ্চ তাপমাত্রায় গ্যাসের পরমাণুগুলোর ইলেকট্রন মুক্ত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে পরিণত হয়। পদার্থের এই আয়নিত অবস্থাকেই প্লাজমা বলা হয়। - প্লাজমা গ্যাসের মতোই আকারহীন, তবে এতে ইলেকট্রন ও আয়নের মিশ্রণ থাকায় এটি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৭
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা- ১০৫,১০৬,১০৮,১০৯,১১১,১১২,১১৪,১১৫ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।