Solution
Correct Answer: Option A
সুপারনোভা হলো কোনো বৃহৎ বা ভারী নক্ষত্রের জীবনের শেষ অবস্থার এক প্রচণ্ড বিস্ফোরণ। যখন নক্ষত্রের সমস্ত জ্বালানি শেষ হয়ে যায়, তখন মহাকর্ষীয় টানে এটি নিজের ভেতরে সংকুচিত হতে থাকে। এর ফলে নক্ষত্রের ঘনত্ব মারাত্মকভাবে বেড়ে যায়।
এই তীব্র সংকোচনের ফলে যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, তা নক্ষত্র সহ্য করতে না পেরে তীব্র আলো ও বিকট শব্দে বিস্ফোরিত হয়, একেই সুপারনোভা (Supernova) বলে। সুপারনোভা বিস্ফোরণের পর নক্ষত্রের অবশিষ্টাংশ সংকুচিত হয়ে নিউট্রন স্টার (Neutron Star) সৃষ্টি করে।