সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ার হাইড্রোজেন থেকে তৈরি হয়-
A নাইট্রোজেন
B অক্সিজেন
C হিলিয়াম
D নিয়ন
Solution
Correct Answer: Option C
সূর্যের শক্তির মূল উৎস হলো নিউক্লিয়ার ফিউশন (Nuclear Fusion) বা কেন্দ্রকীয় সংযোজন বিক্রিয়া।
সূর্যের কেন্দ্রে প্রচণ্ড তাপ ও চাপের কারণে চারটি হাইড্রোজেন (Hydrogen) পরমাণুর নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি হিলিয়াম (Helium) পরমাণুর নিউক্লিয়াস তৈরি করে। এই প্রক্রিয়ায় সামান্য পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় (আইনস্টাইনের E=mc² সূত্র অনুযায়ী), যা তাপ ও আলো হিসেবে বিকিরিত হয়। সুতরাং, ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৭
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা- ১০৫,১০৬,১০৮,১০৯,১১১,১১২,১১৪,১১৫ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।