রাতের আকাশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল বস্তুকে মিটমিট করে জ্বলতে দেখি।এগুলোকে কী বলে?
A উল্কা
B নীহারিকা
C ধুমকেতু
D নক্ষত্র
Solution
Correct Answer: Option D
- রাতের আকাশে যে উজ্জ্বল বস্তুগুলো মিটমিট করে জ্বলতে দেখা যায়, তাদের নক্ষত্র (Star) বলে। - নক্ষত্রগুলোর নিজস্ব আলো ও উত্তাপ রয়েছে (যেমন আমাদের সৌরজগতের সূর্য)। - অসীম দূরত্ব অতিক্রম করে নক্ষত্র থেকে আগত আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে আলোর প্রতিসরণ (Refraction) ঘটে। - বায়ুমণ্ডলের গ্যাসের ঘনত্বের ক্রমাগত পরিবর্তনের কারণে আলোর গতিপথ বারবার পরিবর্তিত হয়, যার ফলে নক্ষত্রগুলোকে আমাদের চোখে মিটমিট (Twinkling) করতে দেখা যায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৭
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা- ১০৫,১০৬,১০৮,১০৯,১১১,১১২,১১৪,১১৫ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।