রাতের আকাশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল বস্তুকে মিটমিট করে জ্বলতে দেখি।এগুলোকে কী বলে?

A উল্কা

B নীহারিকা

C ধুমকেতু

D নক্ষত্র

Solution

Correct Answer: Option D

- রাতের আকাশে যে উজ্জ্বল বস্তুগুলো মিটমিট করে জ্বলতে দেখা যায়, তাদের নক্ষত্র (Star) বলে।
- নক্ষত্রগুলোর নিজস্ব আলো ও উত্তাপ রয়েছে (যেমন আমাদের সৌরজগতের সূর্য)।
- অসীম দূরত্ব অতিক্রম করে নক্ষত্র থেকে আগত আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে আলোর প্রতিসরণ (Refraction) ঘটে।
- বায়ুমণ্ডলের গ্যাসের ঘনত্বের ক্রমাগত পরিবর্তনের কারণে আলোর গতিপথ বারবার পরিবর্তিত হয়, যার ফলে নক্ষত্রগুলোকে আমাদের চোখে মিটমিট (Twinkling) করতে দেখা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions