Solution
Correct Answer: Option C
- ওপেনহাইমার-ভলকফ সীমা (Oppenheimer-Volkoff limit) হলো একটি নিউট্রন নক্ষত্রের (Neutron Star) সর্বোচ্চ ভরের তাত্ত্বিক সীমা।
- সুপারনোভা (Supernova) বিস্ফোরণের পর নক্ষত্রের অবশিষ্ট ভর যদি এই সীমার নিচে থাকে, তবে তা নিউট্রন নক্ষত্রে পরিণত হয়। আর অবশিষ্ট ভর এই সীমার বেশি হলে তা ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরে পরিণত হয়।
- জ্যোতির্বিজ্ঞান এবং প্রচলিত পাঠ্যবইয়ের তথ্যমতে, ওপেনহাইমার-ভলকফ সীমার মান সূর্যের ভরের প্রায় ৩.২ গুণ।