আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য এর বিস্তারের দেড় গুণ। ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা হারে মোট ২২০৫ টাকা খরচ হলে ঘরটির পরিসীমা কত মিটার?
সমাধান
সঠিক উত্তর: Option D
ঘরের ক্ষেত্রফল = ২২০৫/৭.৫০ = ২৯৪ বর্গ মিটার
এখন, বিস্তার = ক হলে,
দৈর্ঘ্য = ৩*ক/২
সুতরাং, ক*৩*ক/২ = ২৯৪
বা, ক*ক = ২৯৪*২/৩ = ১৯৬
বা, ক = √১৯৬ = ১৪
বিস্তার = ১৪
দৈর্ঘ্য = ৩*১৪/২ = ২১
সুতরাং,
পরিসীমা = ২১+২১+১৪+১৪ = ৭০