মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি নিচের কোন ইংরেজি অক্ষরের মত দেখায়?
Solution
Correct Answer: Option A
মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ (Anaphase) ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমোসোম তৈরি করে এবং এরা বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়।
- মেরুমুখী চলনের সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমগুলোকে বিভিন্ন ইংরেজি অক্ষরের মতো দেখায়।
- এর মধ্যে মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখানে থাকায় এটি ইংরেজি 'V' অক্ষরের মতো আকৃতি ধারণ করে।