কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো ক্রমশ সরু, লম্বা ও অদৃশ্য হয়?
A প্রোফেজ
B মেটাফেজ
C অ্যানাফেজ
D টেলোফেজ
Solution
Correct Answer: Option D
টেলোফেজ (Telophase) হলো মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ, যা মূলত প্রোফেজ ধাপের বিপরীত।
- এই ধাপে অপত্য ক্রোমোসোমগুলো দুই মেরুতে পৌঁছানোর পর এদের মধ্যে পুনরায় পানির যোজন (Hydration) ঘটে।
- পানির যোজনের ফলে ক্রোমোসোমগুলো ক্রমশ সরু ও লম্বা হতে থাকে।
- একপর্যায়ে এরা জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা গঠন করে এবং ক্রমশ অদৃশ্য বা অস্পষ্ট হয়ে যায়।