মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?
A প্রোফেজ
B ইন্টারফেজ
C অ্যানাফেজ
D টেলোফেজ
Solution
Correct Answer: Option A
⇒ সঠিক উত্তর: প্রোফেজ।
⇒ প্রোফেজ (Prophase) হলো মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ও দীর্ঘতম পর্যায়।
⇒ এই ধাপের শেষের দিকে কোষের নিউক্লিওলাস (Nucleolus) এবং নিউক্লিয়ার মেমব্রেন (Nuclear membrane) বা আবরণীর বিলুপ্তি ঘটতে শুরু করে।
⇒ প্রোফেজ ধাপে ক্রোমোজোমগুলো পানি হারিয়ে ক্রমশ খাটো ও মোটা হতে থাকে।