Solution
Correct Answer: Option B
কোষ বিভাজনের অ্যানাফেজ (Anaphase) ধাপে প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার লম্বালম্বিভাবে দু'ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে প্রতিটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার লাভ করে পূর্ণাঙ্গ রূপ পায়, এদের অপত্য ক্রোমোসোম (Daughter chromosome) বলা হয়। এরপর স্পিন্ডল তন্তুর সংকোচনের ফলে অপত্য ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে (মেরুমুখী) ধাবিত হয়।