জীবদেহের ক্ষতস্থান ও ক্ষয়পূরণে অপরিহার্য কোনটি?

A অ্যামাইটোসিস

B মাইটোসিস

C মিয়োসিস

D সাইটোপ্লাজম

Solution

Correct Answer: Option B

মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে।
- এই প্রক্রিয়ায় মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে।
- জীবদেহের ক্ষতস্থান নিরাময়, ক্ষয়পূরণ এবং কোষের পুনঃস্থাপনে মাইটোসিস অপরিহার্য ভূমিকা পালন করে।
- অন্যদিকে, অ্যামাইটোসিস এককোষী জীবে এবং মিয়োসিস জনন মাতৃকোষে ঘটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions