ক্রোমোসোমাল নৃত্য পরিলক্ষিত কোষ বিভাজনের কোন পর্যায়ে?
A প্রোফেজ
B মেটাফেজ
C প্রো-মেটাফেজ
D অ্যানাফেজ
Solution
Correct Answer: Option C
⇒ কোষ বিভাজনের প্রো-মেটাফেজ (Prometaphase) ধাপে স্পিন্ডল যন্ত্রের (Spindle apparatus) সৃষ্টি হয়।
⇒ এই ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের আকর্ষণ তন্তুর (Traction fibre) সাথে যুক্ত হওয়ার সময় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে এবং এক ধরনের আন্দোলন বা কাঁপুনির সৃষ্টি হয়।
⇒ ক্রোমোজোমের এই আন্দোলনকেই ক্রোমোসোমাল নৃত্য (Chromosomal dance) বলা হয়।